খুশকি মুক্ত চুল পেতে যা করণীয়!

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই একটু বক বক করে নেই। নয়তো আবার পরে আফসোস করবো এই বলে যে, আহারে! সবাইকে তো টিপস শেয়ার করলাম কিন্তু মনের কথাটা মনেই থেকে গেল? তাহলে ব্লগইন করে মজাটাই বা কি হলো বলুন? তো আজ আমার শরীরটা বেশ ভালো তবে মনটা একটু খারাপ! কেন জানেন?...    তারিখঃ ০৭/০৪/২০১২  |  সবটুকু পড়ুন »
Showing posts with label Mobile. Show all posts
Showing posts with label Mobile. Show all posts

Monday, April 9, 2012

অ্যানড্রইড এখন নকিয়ায়!

নকিয়া এবারে সার্চ জায়েন্ট গুগলের সঙ্গে যুক্ত হচ্ছে। কারণ নকিয়া অ্যানড্রইড ৪.০ সংস্করণের পণ্য আনার ঘোষণা দিয়েছে। গুগলের সবশেষ সংস্করণে পরিচালিত পণ্যটির হার্ডওয়্যার পরিচালনায় থাকছে ডুয়্যাল কোর সিপিইউ। আর ৪ ইঞ্চি অ্যামোলেড প্রযুক্তির পর্দা।

নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলোপ অ্যানড্রইড নিয়ে অনেক বিতর্ক মন্তব্যই করেছেন। অবশেষে লুমিয়া নির্মাতার এমন ঘোষণা আমলে নেয়নি কেউই। নতুন ঘোষিত নকিয়া ফিও ৮০০ সংস্করণসহ ফিনিশ প্রতিষ্ঠান বর্তমানে ফোননির্ভর ৫টি প্ল্যাটফর্ম আছে। এগুলো হচ্ছে উইন্ডোজ ফোন, মিগো, সিমবিয়ান এবং সিরিজ ৪০।

ফিও ৮০০ পণ্যটির ১.৫ গিগাহার্টজ সিপিইউ। এটি কোরিয়ান মিত্র প্রতিষ্ঠান স্যামসাং থেকে পাওয়া। অন্য ফিচারগুলো হচ্ছে ৪ ইঞ্চি পর্দার পিক্সেলের গঠন ৮০০ বাই ৪৮০, ৮ এমপি ক্যামেরা, ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি এবং ১৮৫০ এমএএইচ ব্যাটারি। অনেকের মতে নকিয়ার প্রথম অ্যানড্রইড পণ্যটি উৎপাদন পর্যায়ে এবং দিকনির্দেশনার সমাধান দেবে।

ইলোপ আগে বলেছিলেন, অ্যানড্রইড অপারেটিং সিস্টেম খুব বিশ্রী। এটি পরিকল্পনার আকর্ষনীয় পলিকারবোনেট মনেব্লক বদল করে বিশ্রী স্ল্যাব যুক্ত করছে। তাই পণ্যটির নাম ফিও দেওয়া হয়েছে। এর স্প্যানিশ অর্থ কদাকার।

এদিকে ফিও৮০০ মে মাসের প্রথম দিকেই বাজারে আসবে। একই সময়ে লুমিয়া ৮০০ এবং এন৯ পণ্য দুটি ব্ল্যাক, সিয়ান এবং ম্যাজেন্টা রঙে পাওয়া যাবে। তবে নির্ধারিত দাম সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় নি। অ্যানড্রইডনির্ভর এ হ্যান্ডসেট ভারতের বাজরে ৩৫ হাজার রুপীতে পাওয়া যাবে। এমনটাই ধারণা করা হচ্ছে।
»» Read more

Saturday, September 4, 2010

মোবাইল ফোনের ব্যাকআপ রাখুন


আজকাল অনেকেই তাদের পরিচিত সবার নাম, মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদি মোবাইল ফোনে সংরক্ষণ করে রাখেন। কিন্তু মোবাইল ফোন যেকোনো সময় চুরি বা ছিনতাই এমনকি হারিয়ে বা নষ্ট হয়ে যেতে পারে। তখন আপনার সব গুরুত্বপূর্ণ নম্বর এবং তথ্যও হারিয়ে যাবে। আবার অনেক সময় অনেক কারণে মোবাইল সেট ফ্ল্যাশ করতে হয়। তখনো সব গুরুত্বপূর্ণ তথ্য মুছে যায়। এর একটি সমাধান হল কম্পিউটারে মোবাইল ফোনের ব্যাকআপ রাখা। কম্পিউটারে মোবাইল ফোনের ব্যাকআপ রাখার জন্য প্রথমে নকিয়া ফোনসেটের জন্য নকিয়া পিসি স্যুট সেটআপ দিন। http://www.nokia-asia.com/support/download-software/nokia-pc-suites/compatibility-and-download#download ঠিকানার ওয়েবসাইট থেকে বিনা মূল্যে নকিয়া পিসি স্যুইট নামিয়ে নিন।
তারপর নকিয়া মোবাইল ফোনটি ডাটা কেবেলর সাহায্যে কম্পিউটারের সঙ্গে যুক্ত করুন। এখন Nokia PC Suite ওপেন করে Backup আইকনে ক্লিক করুন বা File থেকে Backup-এ ক্লিক করুন। পুনরায় আবার Backup বাটনে ক্লিক করলে আপনি কী কী ব্যাকআপ রাখতে চান সেগুলোর একটি লিস্ট আসবে। সেখান থেকে পছন্দমতো কয়েকটি বা সবগুলো বক্সে টিক চিহ্ন দিয়ে Next-এ ক্লিক করুন। মোবাইল ফোনের ব্যাকআপ ফাইলটি কোথায় সেভ হবে তার একটি লিংক আসবে।
এখন আবার Next-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন কম্পিউটারে আপনার মোবাইল ফোনের ব্যাকআপ তৈরি হয়ে গেছে। মোবাইল ফোনের ব্যাকআপ কম্পিউটার থেকে আবার মোবাইলে রিস্টোর করার জন্য একইভাবে Nokia PC Suite খুলে Backup-এ ক্লিক করুন।
তারপর Restore বাটনে ক্লিক করে পরপর দুইবার Next-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন মোবাইল ফোনে সব তথ্য জমা হয়ে গেছে।
»» Read more